বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে। ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দেশের ইতিহাসে এর আগে কখনো স্বর্ণের দাম এত উঁচুতে ওঠেনি।সোমবার (১২ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই নতুন দামের ঘোষণা দেয়, যা মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে সারাদেশে কার্যকর হবে।
বাজুসের তথ্যমতে, বিশ্ববাজারে এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। এর আগে দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম উঠেছিল ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা (২৭ ডিসেম্বর ২০২৫)।
স্বর্ণের নতুন মূল্য তালিকা (ভরি প্রতি):